এই ৩টি ধাপ পার করলে আপনি সফল ফ্রিল্যান্সার হবেন

ফ্রীল্যান্সিং দেখতেই সোজা, হাজার হাজার ডলার 💸 ইনকাম করতেছে মানুষ এইসব দূরে থেকে দেখে স্বপ্ন দেখা টা অনেক সহজ কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ন বিপরীত 🤦
এই ৩টা অগ্নি ধাপ পার হতে হবে যদি একজন সফল ফ্রীল্যান্সার হতে চান আপনি :-
১. কোন একটা স্কিল এর উপর ২/৩মাসের কোর্স করলেই যে আপনি এক্সপার্ট হয়ে যাবেন ওই সাবজেক্ট এর উপর তাহলে আপনি একদম ঘোরের বশে বাস করছেন। এই ভুল ধারনা থেকে বের হয়ে আসুন 🤦 নাহলে এই যুগে কেউ লক্ষ টাকা দিয়ে ৪বছরের গ্র্যাজুয়েশন করে ২০হাজার এর চাকরি করতো না,
সবাই বরং ৭/৮হাজার টাকা খরচ করে ৩মাসের কোর্স শেষ করে ১০০০হাজার ডলার ইনকাম করতে। 🫴
এই সত্য টা কে এক্সেপট করে ফেলুন যত তাড়াতাড়ি সম্ভব যে একটা কোর্স করলেই আপনি এক্সপার্ট এখন আপনি কাজ করার জন্যে প্রস্তুত।
বাংলাদেশ এ কারো থেকে কোর্স শেষ করার পরে চেষ্টা করুন ইন্টারন্যাশনাল কোন একটি কোর্স করা , পারলে Udemy থেকেও করে নিতে পারেন 🧑‍🎓। তারপর করতে হবে আপনার প্রচুর প্র্যাকটিস এন্ড রিভিশন 💁 কেননা নতুন যারা কাজ পায় দেখা যায় এদের ৮০% ই ক্লায়েন্ট কে আশানুরূপ ফলাফল দিতে পারেনা।
২. স্কিল তো খুব ভালো ভাবে ইকুইপ করে নিলেন পরবর্তী স্টেপ হচ্ছে ক্লায়েন্ট হান্ট করা 💁 জী হ্যা এইখানেই সবাই থমকে যায় , ক্লায়েন্ট কে রিচ করতে সবাই পারে কিন্তু ক্লায়েন্ট তো আর সবাইকে কাজ দিতে চায় না ভাই 🤦‍♂️ আর একটি চিরন্তন সত্য আপনি যদি আসলেই স্কিল ফুল হয়ে মাঠে নামেন তাহলে আমার মনে হয়না আপনার ক্লায়েন্ট পেতে তেমন ঝামেলা হবে। যদিও ভাই লক্ষ লক্ষ ফ্রিল্যান্সার দের ভীড়ে এখন আর স্কিল ফুল দের জায়গা পাওয়া যায়না 💁🏼‍♂️
আপনাকে থাকতে হবে বাকি ৯০% থেকে ইউনিক, সবার মতো আপনিও যদি একই লেন এ চলা শুরু করেন তাহলে কাজ পাবেন কি করে। আর মাথায় রাখবেন কাজ পাওয়া কঠিন কিছু না যদি আপনি কাজ পারেন কেননা আপনার মতো বাকি ৮০% যারা কাজ হান্টিং করতেছে দেখা যায় এরা বেশিরভাগ ই কাজ জানেনা ঠিক মতো 🤦🏼‍♂️ ৩মাসের কোর্স করে নিজেকে এক্সপার্ট দাবি করে।
৩. এইটাই হচ্ছে শেষ স্টেপ 🤎
স্কিল শিখলেন,ক্লায়েন্ট হান্টিং করলেন এখন পরবর্তী হচ্ছে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট!
এইটা হচ্ছে বাকি ২ পয়েন্ট থেকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং!! ক্লায়েন্ট ম্যানেজ করতে না পারলে ক্লায়েন্ট থাকবে না ভাই 💁🏼‍♂️ ক্লায়েন্ট ম্যানেজমেন্ট স্কিল থাকতে হবে, ক্লায়েন্ট কমিউনিকেশন স্কিল থাকতে হবে। কাজ পাওয়া শুরু হইলে দেখবেন ক্লায়েন্ট এর যন্ত্রনা 💁🏼‍♂️ এদের কে ম্যানেজ করতে হলে আপনার জানতে হবে ম্যানেজমেন্ট স্কিল।
আর হ্যা অবশ্যই ইংরেজি জানা থাকতে হবে নাহলে ভাই ফ্রিল্যান্সিং এ আসার চিন্তা বাদ দেন, লোকাল কাজ কইরেন 🙋‍♂️। ইংরেজি এর জন্যে একটা কোর্স হলেও করে নিয়েন , নাহলে টিকে থাকা সম্ভব না এই প্লাটফর্মে।
✅ উপরোক্ত বিষয় গুলো সবাই সিরিয়াস নিবেন, কেননা আমি যেই বার্তা আপনাদের দেই আমার মনে হয়না অন্যে কেউ এসব বিষয় ভিডিও বা কন্টেন্ট এ বলে 🤦‍♂️ তাই একটু মনোযোগ দিয়েন এইটাই চিরন্তন সত্য।!
এই ৩ স্টেপ ফলো করতে পারলে আপনি একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে গণ্য করতে পারবেন 🫵

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *