কোল্ড মেইল এর রিপ্লাই পাওয়ার টিপস

✉️ কোল্ড মেইল দিতে দিতে বিরক্ত ভাই! রিপ্লাই পাচ্ছি না 🤦 আবার ফলো আপ ও দেই কিন্তু কোন রিপ্লাই নাই ।
আসেন কিছু উপদেশ দেই যদি কাজে লাগাতে পারেন আর কি :-
📬 একটু চিন্তা করবেন, আপনি কিন্তু একা না যে কিনা ক্লায়েন্টদের রিচ করছেন বা কোল্ড মেইল দিচ্ছেন। আমি এক ক্লায়েন্ট এর সাথে কথা বলেছি উনার মন্তব্য শুনে নিজের ই খারাপ লাগলো 🤦 প্রতিদিন নাকি ১০০ এর উপরে ওয়েবসাইট এর কাজের মেইল আসে যার জন্যে সে স্প্যাম দিয়ে রাখে।
ক্লায়েন্ট আপনাকে রেসপন্স দেয় না কারণ সে জানে আপনি একজন মার্কেটার 💁 আর আপনার মত এমন শত মেসেজ উনার কাছে প্রতিদিন ই আসে।
🔥 চেষ্টা করবেন বাল্ক মেসেজ না দেওয়ার, আপনার ক্লায়েন্ট কে ২মিনিট রিসার্চ করে হলেও পরে মেইল দিবেন। আপনার প্রথম লাইন এ যাতে কোন ভাবেই ক্যাচ না করতে পারে যে আপনি তার কাছে আপনার সার্ভিস বেচতে আসছেন।
👉 একটু ট্রিকি হইতে হবে আপনাকে, লাগলে তার ওয়েবসাইট দেখে বুঝার চেষ্টা করুন সে কোন নিশ নিয়ে কাজ করে আর সেই নিশ সম্পর্কে তাকে মেইল করুন, যাতে সে রেসপন্স করে আপনাকে এট লিস্ট তারপর না হয় আপনি তার লিংকড ইন একাউন্ট নিয়ে সেইখানে যোগাযোগ করলেন।
👉 শর্ট মেইল দিয়ে তাকে বলতে পারেন
“তোমার পেট সার্ভিস দেওয়ার বিষয় টা আমার খুব ভালো লেগেছে আমি চাচ্ছি তোমার সাথে কানেক্ট হইতে কেননা আমার আর তোমার নিশ সেম, তাই আমরা দুইজন মিলে যদি নেটওয়ার্কিং করি তাহলে আরো ভাল হবে”
ক্লায়েন্ট এর সাথে একটা রিলেশনশিপ বিল্ড এর অফার দিচ্ছেন আপনি 😉 এখন ভাবেন তো রেপসন্স রেইট কত হতে পারে? সে সিন করলে অবশ্যই রিপ্লাই দিবে আশা করা যায়।
📬 শুনেন তাহলে বুঝে রাখুন আপনার মার্কেট এ কম্পিটিটর আছে তাদের কে বিট করতে হবে 💪
চেষ্টা করুন প্রফেশনাল মেইল ক্রিয়েট করে মেইল করার।
আর এই ভয়ানক কম্পিটিশন যুগে নিজেকে যদি একটু ব্যতিক্রম না করতে পারেন তাহলে তো কাজ পাবেন না ভাই 🤦 একটু তো সবার থেকে আলাদা বা ট্রিক্স খাটাতে হবে নাহলে কিভাবে টিকবেন?

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *