আসসালমুআলাইকুম
খুবই গুরুত্বপূর্ণ পোস্ট মনোযোগ সহকারে পড়বেন কেননা এই ভুল গুলো বেশিরভাগ মানুষ ই করে থাকেন যার জন্যে রেসপন্স আর পাওয়া হয়না 
নিচের স্ক্রিনশট এ দেখতে পাচ্ছেন একজন ভাইজান আমাকে বললেন উনি রেসপন্স পাচ্ছেন না মেইল দিয়েও
।
ভাইজান যে চেষ্টা করছেন এটাই অনেক কিছু, অবশ্যই আল্লাহ মালিক উনাকে এর কষ্টের ফল দিবেন কিন্তু তার আগে ভাইজান এর কিছু ভুল আছে সেই ভুলগুলো সংশোধন করতে পারলে ইনশাল্লাহ হয়তো রেসপন্স এর আশা করা যায় 
সেই পোস্ট টা একটু পড়ে নিবেন তারপর ভাইয়ের টেমপ্লেটির সাথে মিলাবেন, আশা করি ভুল গুলো ধরতে পারবেন 
আর ভাইজান এর মেসেজ এর শুরুটা করেছেন কিছুটা এরকমই
আমি এইটা বলছিনা ভাইজান টা স্প্যামার, কিন্তু ভাইয়ার অ্যাপ্রোচ দেখে ক্লায়েন্ট এর তাকে স্প্যামার ভাবা টা স্বাভাবিক। যাদের কাছে বেশি বেশি স্প্যাম মেসেজ আসে শুধু মাত্র তারাই এই বিষয় টা বুঝে উঠতে পারবেন।
কেননা ভাইজান এর মেসেজ দেখেই ক্লায়েন্ট বুঝতে পারবে যে উনি কপি পেস্ট করে এই মেসেজ টা সবাইকে দিচ্ছে যার জন্যে এটা সে ইগনোর/স্প্যাম এ ফেলে দিবে সীন করলেও।
ক্লায়েন্ট অবশ্যই বিশ্বাস রাখে প্রফেশনালিজম এর উপর যেহেতু বাহিরের দেশের ক্লায়েন্ট ।
তারা কোনো গ্রামাটিক্যাল বেশি প্রব্লেম / বানান ভুল হলেও সে আপনাকে কাজ দিবেনা কেননা ক্লায়েন্ট এর ওয়েবসাইট এর কন্টেন্ট আরো বেশি হাই লেভেল এর ইংরেজি ওয়ার্ড/সেন্টেন্স থাকবে তাই সে অবশ্যই চাইবে না আপনাকে এই প্রজেক্ট টা দিতে 
