আউট অফ মার্কেটপ্লেস inbound ক্লায়েন্ট পাওয়ার ডায়মন্ড টিপস

আউট অফ মার্কেটপ্লেসে ইনবাউন্ড ক্লায়েন্ট পাওয়ার ডায়মন্ড টিপস 💎🔥 :-
🛑 ক্লায়েন্ট নিজে এসে কাজের জন্যে অফার করবে আপনাকে, যদি প্রসেসিং টা করতে পারেন 🔥
⬜ এই টিপস যদি সঠিক মতো কাজে লাগাতে সফল হন তাহলে ইনশাল্লাহ পিছে ফিরে আর তাকানো লাগবেনা :-
◽নিজের একটি পার্টিকুলার নিশ সিলেক্ট করুন 🔥। জী হ্যা আপনি কোন নিশ এর উপর সার্ভিস দিতে চান বা দিবেন সেইটা ঠিক করবেন।
ধরুন আপনি রিয়েল এস্টেট নিশ সিলেক্ট করেছেন , আপনি যদি এই নিশ এর উপর রিসার্চ করে ভালো কন্টেন্ট আপলোড করেন যে
“কিভাবে অনলাইনের মাধ্যমে রিয়েল এস্টেট বিজনেস গ্রো করা যায়” তাহলে এই নিশ রিলেটেড বিজনেসম্যান রা নিজে এসে আপনাকে নক দিবে কাজের জন্যে ইনশাল্লাহ।
◽বেশিরভাগ ক্লায়েন্ট রা কাজ দিতে চায় না এই মনে করে যে আপনি তার নিশ এর জন্যে পারফেক্ট নয়, আপনি তাদের সিলেক্টেড নিশ এর কাজ ঠিকমতো করে দিতে পারবেন না, তারা মনে করে আপনি তাদের বিজনেস এর ব্র্যান্ড ভয়েস এন্ড মেসেজিং কে এডপ্ট করতে পারবেন না।
তাই তাদের নিশ অনুযায়ী কন্টেন্ট দিন 😉 তারপর দেখবেন খেলা ।
◽ নিজে একটা ইন ডিমান্ড ইন্ডাস্ট্রি সিলেক্ট করুন 🔥 আর আপনার টার্গেটেড ক্লায়েন্ট কারা সেইটা খোজার চেষ্টা করুন।
⬛ এইবার চলেন প্র্যাকটিকাল বিষয় তে আসি :-
◾ নিজের একটি পার্সোনাল স্ট্রং ব্র্যান্ড তৈরি করুন , নিশ সিলেক্টেড বিজনেসম্যান দের একটি অডিয়েন্স নিয়ে।
◾তার আগে নিজে রিসার্চ করে ১/২টা টার্গেটেড নিশ নির্বাচন করুন তারপর সেইটা নিয়ে গভীরে রিসার্চ শুরু করে দেন প্রত্যেকটা সোর্স এর মাধ্যমে। তারপর শুধু কন্টেন্ট দিতে থাকুন। কন্টেন্ট ভালো হইলে রিচ এমনেই আসবে আর যথাসম্ভব চেষ্টা
করুন নিশ সিলেক্টেড বিজনেসম্যান দের হেল্প আউট করার :-
“কিভাবে আপনার বিজনেস কে অনলাইন প্ল্যাটফর্ম এ নিলে কি কি সুবিধা হবে আর কিভাবে কি করতে হবে।”
আর এগুলো জানতে হইলে আপনাকে সেই নিশ এর উপর প্রচুর গবেষনা চালিয়ে যেতে হবে। তাদের ব্র্যান্ড এন্ড বিজনেস ভয়েস কে এডপ্ট করার চেষ্টা করুন 🔥
⚠️ আর হ্যা আমাকে জিজ্ঞেস করবেন না! ভাই কোন নিশ নিবো? কি নিশ নিলে ভালো হবে? কোন নিশ এর ডিমান্ড বেশি?
– জী ভাই চাইলে কিছু আইডিয়া দিতে পারি এতে সমস্যা নেই কিন্তু নিজের ডিসিশন নিজে বুঝে শুনে নিবেন।
প্রশ্ন টা কিছুটা এমন হয়ে যায় :-
‘ ভাই কি নিয়ে ফ্রিল্যান্সিং করবো?”
“কোন স্কিল নিলে ভালো হবে?”
” কোন স্কিল এর ডিমান্ড বেশি? “
এগুলো সম্পূর্ন অহেতুক প্রশ্ন ভাই, আপনার যেইটা ভালো লাগবে সেইটা করবেন, আমার বা অন্য কারো সাজেশন এ আপনি কেন ক্যারিয়ার এর এত বড় সিদ্ধান্ত নিবেন ভাই?
আমি ২০১৮ তে ওয়েব কোডিং শিখি একজনের কথা শুনে 🙃 উনি বললো লক্ষ লক্ষ টাকা কামানো যায় এই স্কিল শিখে ( হ্যা এটা সত্যি )। লোভে পরে এইটার পিছে লেগে রইলাম!
৩০ ডলারের বেশি কামাইতে পারিনাই এই সেক্টরে আমি ☺️ কেননা কোডিং ভালো লাগতো না আমার কোনদিন।
মাথা ধরে যাইতো, মন টিকতে পারতো না, ইচ্ছে করতো না। পরে সেক্টর চেইন্জ করলাম!
তাই বলি নিজে ডিসিশন নেন যা নিবেন !
◾ নিজের ফেসবুক,ইনস্টাগ্রাম , লিংকড ইন আইডি সব গুলো নতুন ক্রিয়েট করে একটা আরেকটার সাথে কানেক্ট রাখুন আর সবগুলোতে কন্টেন্ট দিবেন। আগেই নিজেই প্রমোশন শুরু কইরেন না ! নিজের প্রোফাইল আগে অপটিমাইজড করবেন, ভালো কন্টেন্ট দিবেন, অডিয়েন্স গ্রো করবেন! তারপর না হয় সার্ভিস বেচার কথা বলবেন।
CLIENT ATTRACTION 🧲 করুন ভাই । দেখবেন তারা নিজেই আসবে আপনাকে টেক্সট দিয়ে বলবে তাদের বিজনেস গ্রো করে দেওয়ার জন্যে ।
যে নিশ গুলো চুজ করবেন সেগুলো কেই নিজের ক্যারিয়ার টার্গেট করুন আর এগিয়ে যান।
উন্নতি ধীরে ধীরে আসে, মনে রাখবেন “Early Success is a Scam”।
◾সার্ভিস সেল করার ক্ষেত্রে একটা কথা অবশ্যই মনে রাখবেন :- যদি আপনি নতুন হন আগে কোন কাজ করেন নি/২,১ টা কাজ করছেন তাহলে বড় সার্ভিস অফার দিয়ে যাবেন না। যেইটা ১০০% সিউর করতে পারবেন সেইটাই অফার করুন প্রথমে নাহয় কাজ ঠিকমতো করে দিতে না পারলে আপনার রেপুটেশন যাবে।
মাইক্রো স্কিল এর সার্ভিস অফার করবেন।
◽আর একটি কথা না বললেই নয়, অবশ্যই আপনাকে ইংরেজিতে মোটামুটি পারদর্শী হতে হবে। আর কপি পেস্ট কন্টেন্ট না দিয়ে নিজে রিসার্চ করে কন্টেন্ট আপলোড দিবেন ইংরেজি তে নিজে লিখে 🧲
দরকার হলে ইংরেজি কোর্স করুন কোথা থেকে তারপর আসুন ফিল্ড এ। খুচরা কাজ পাবার থেকে নিজের পার্সোনাল ব্র্যান্ড ক্রিয়েট এর পিছে সময় দেন ১০০% আউটপুট পাবেন কথা দিলাম!
✅ আমার টিপস গুলো কাজে লাগাবেন ইনশাল্লাহ সফল হবেন! আমি অনেক আগে থেকেই এইসব মেথড ফলো করে আসছি আর সাক্সেসফুল হয়েছি আল্লাহ তায়ালার অশেষ রহমতে আর বেশি করে নামাজ পড়ুন যাতে আল্লাহ আপনার ডাক শুনেন।
মনে রাখবেন আল্লাহ কোনদিন ও তার বান্দার দোয়া ফেলেন না।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *