Facebook & Instagram এর সাহায্যে কিভাবে ক্লায়েন্ট দের পাবেন

ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে ক্লায়েন্ট পাওয়ার গোল্ডেন টিপস 💡
📌 মনে রাখবেন যদি সোশ্যাল মিডিয়া কোনো প্রোফাইল থেকে আপনি ক্লায়েন্ট হতে কাজ পেতে চান তাহলে নিজের প্রোফাইল টা অবশ্যই অপটিমাইজ আর সুন্দর রাখবেন, যেন ক্লায়েন্ট আপনার প্রোফাইল এ একবার হলেও আসবে আপনি তাকে রিচ করার পর।
বিষয় টা যাতে এমন না হয়, আপনার প্রোফাইলে দেখলো আপনি ডিজিটাল মার্কেটার,আপনার কভার এও দেওয়া কিন্তু পোস্ট ঘেঁটে দেখতেছে আপনি শেয়ার দিচ্ছেন মিম, ট্রল, ১৮+ কনটেন্ট 🤣 হ্যা ভাই আমাদের দেশে ৭০% প্রফেসনাল একাউন্ট গুলা এমন ই।
আইডি টা কে অপটিমাইজ করেন তাহলেই হবে ইনশাল্লাহ 🔥
👉 ফেসবুক/ইনস্টাগ্রাম এর সার্চ অপশন এ গিয়ে হ্যাশট্যাগ ব্যবহার করে আপনি যে নিশ বিজনেস এর উপর সার্ভিস দিতে চান সেটা সার্চ করবেন ।
এক্সাম্পল #automobile #realesateagency
👉 পরে আপনার সামনে অনেক গুলো সার্চ রেজাল্ট আসবে, তাদের প্রোফাইল এ গিয়ে ঢুকে একবার এনালাইসিস করবেন দেখবেন যে তার পেইজ এর অবস্থা কেমন? সে কি কমেন্ট পাচ্ছেন? কাস্টমার পাচ্ছেন? আরো দেখবেন সে কি পূর্ববর্তী কোন এডস রান করেছে কিনা? সবকিছু বিবেচনা করে তারপর তাকে নক করবেন, ৮০% চান্স আছে তারা আপনাকে রেস্পন্স করবেই কেননা এ এইটা একটি বিজনেস পেইজ 🙏 জিজ্ঞেস করে নিবেন যে উনি কি নিজে ওনার কিনা?
👉 আর এস ই ও এর ক্ষেত্রে ও সেম প্রসেস তাদের পেজ এ ঢুকলে দেখবেন ওয়েবসাইট এর ইউ আর এল দেওয়া আছে, সেইখানে ভিজিট করে দেখবেন তার ওয়েবসাইট এর অবস্থা পরে তাকে নক করবেন।
💡 আশা করি এই টিপস গুলো ফলো করলে চান্স থাকবে কাজ পাওয়ার যদি সে আসলেই আপনাকে দিয়ে কাজ করাতে চায়। ইনশাল্লাহ , ভালো মতো চেষ্টা চালিয়ে যাবেন বায়ার ক্লায়েন্ট এর অভাব নেই দুনিয়া তে , তারা শুধু সবাইকে কাজ দিতে চায়না আপনার শুধু তাকে ইমপ্রেস করতে হবে এতটুকুই 😎

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *