Google map দিয়ে কিভাবে বিজনেসম্যান দের লিড পাবেন যেকোন জায়গায়

আসুন ক্লায়েন্ট পাওয়ার আরেকটি সুন্দর মেথড সম্পর্কে জেনে নেই 💡
📌 “Google Maps” এর নামে আশা করি সবাই শুনেছেন যা হলো লোকেশন ট্র্যাকিং টুল/সাইট। আপনারা যদি ডিজিটাল মার্কেটার কিংবা এস ই ও নিয়ে কাজ করে থাকেন তাহলে এই পন্থা টা ফলো করুন এবং রিচ আউট করুন ইনশাল্লাহ কাজ সাথে সাথে না পেলেও তার সাথে কানেক্ট থাকতে পারবেন যেন পরবর্তী কাজ সে আপনাকেই দেয়।
👉 গুগলে ম্যাপে সাইটে ঢুকে আপনি যদি ডিজিটাল মার্কেটার হন তাহলে যে বিজনেস নিশ টা লেখুন এবং IN লিখে পার্টিকুলার একটি লোকেশন দিবেন , যেমন :- “Real Estate Business in California”।
👉 তারপর আপনি ওই লোকেশন এ অনেক গুলো ব্যবসার লিস্ট পাবেন যেগুলা হচ্ছে আপনার লিড! তারপর ঐখানেই আপনি তাদের ফেসবুক একাউন্ট/ওয়েবসাইট/জিমেইল পাবেন। বেশ ভালো হবে যদি জিমেইল এর মাধ্যমে রিচ করেন আপনি, আর যদি ফেসবুক এ রিচ করেন তাহলে পেইজ এ মেসেজ দিয়ে আগে জেনে নিবেন আপনি যার সাথে কথা বলছেন সে সোসিয়াল মিডিয়া ম্যানেজার কিনা?
👉 আর হ্যা গুগল ম্যাপ এ সার্চ করার পর নিচের থেকে কম রিভিউ/স্টার এর বিজনেস টা সিলেক্ট করবেন, কেননা আপনার কাজ হচ্ছে কোন বিজনেস কে গ্রো করে দেওয়া আর আপনি তার জন্যে অবশ্যই লো অবস্থায় যেসব বিজনেস রয়েছে তাকে টার্গেট করবেন এবং রিচ আউট করবেন।
নোট :- বিষয় টা এমন না যে রিচ করলেই আপনি পেয়ে যাবেন কাজ 😊 হয়তো তার এই মুহূর্তে কাজ না লাগতে পারে আপনার থেকে কিন্তু ভবিষ্যতে লাগবে, সেই জন্যে উনার সাথে সম্পর্ক রাখুন তাকে টিপস দিয়ে সহযোগিতা করুন যাতে পরবর্তী অর্ডার টা আপনি ই পান।
💡 আমার টিপস এবং ট্রিকস এর জন্যে আমাকে ফলো করুন, ইনশাল্লাহ আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো আপনাদের।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *