রিমোট জব এর জন্যে Cover letter tips

রিমোট জব এপ্লিকেশন এর জন্যে কিছু কভার লেটার বিষয়ে মোস্ট ইউনিক আইডিয়া 📝🔥
আপনাদের রিকুয়েস্ট এ এই কন্টেন্ট টি লেখা, পুরোটা পড়বেন :-
আমি যেটা বলতে যাচ্ছি এখন এইটা কোন নরমাল ধরনের কভার লেটার না।
যেমন :- “হাই মাইসেলফ ইজ তমুক, আমি এইটা করি সেইটা করি তাই আমি মনে করি তুমি আমাকে তোমার জব এর জন্যে নাও আমি তোমার বেস্ট ক্যান্ডিডেট”।
এইভাবে তো সবাই ই রিচ করে আপনি না হয় একটু আনকমন স্ট্র্যাটেজি এন্ড সাইকোলজি ফলো করেই কভার লেটার লিখলেন 😉
কভার লেটার লিখার সময় কয়েকটা প্যারা থাকে এক এক প্যারায় আপনি আলাদা ইন্টেন্ট ব্যাবহার করবেন। নিচে ডিটেইলস এ দেওয়া হলো :-
🔎 “হুক দ্যা রিডার” স্ট্র্যাটেজি টা ফলো করুন। এইখানে ফার্স্ট প্যারা তে যেইখানে আমরা নিজের নাম লেখি আমরা নিজেদের পরিচয় দিতেই ব্যস্ত থাকি সেইখানে চেষ্টা করুন ভিন্ন কিছু লিখার যাতে হায়ারিং এক্সপার্ট প্রথম লাইন পড়েই পুরো কভার লেটার টি পড়তে আগ্রহী হয়। নিজের পরিচয় না হয় ১ম লাইন এর পরে দিলেন, কভার লেটার এর প্রথম লাইনে লিখবেন একদম ডিরেক্ট এবং ডাইনামিক টাইপ কিছু, লাইক এক্সাম্পল :-
👉 ” তোমার কোম্পানি তে জয়েন হবার জন্যে অনেকে এপ্লাই করেছে, তুমি আমাকে তার মধ্যে অন্যতম ধরতে পারো কারণ আমি তোমার পজিশন এর জন্যে বেস্ট কোয়ালিফায়েড “
👉 ” আমি অনেক দিন ধরে তোমার কোম্পানি তে লুক আউট করছিলাম / এটা আমার জন্যে লং টাইম প্রসেস ছিলো তোমার কোম্পানি (নাম উল্লেখ্য করবেন) তে জয়েন করার তাই আজ সম্পূর্ন প্রস্তুতি নিয়ে এপ্লাই করছি।
👉 ” আমি এই জব সম্পর্কে আগেও কয়েকটি কোম্পানির সাথে যোগাযোগ করেছি, তোমার বিজনেস রিসার্চ করে তোমার টা বেস্ট মনে হয়েছে বলে আমি মনি করি আমার ক্যারিয়ার টা এখান থেকেই শুরু করবো।”
👉 ” তোমার কোম্পানির XYZ প্রোডাক্ট টি সম্পর্কে আমার মোটামুটি ভালো ধারনা আছে এবং আমার তোমার পজিশন এর জন্যে কোয়ালিফায়েড ধারনা আছে”
যথা সম্ভব চেষ্টা করবেন প্রথম লাইন টা এট্রাকটিভ করার যাতে রিডার প্রথমেই হুক হয়ে যায়, তারপর না হয় নিজের পরিচয় দিয়ে বললেন আপনি এই জবের জন্যে কোয়ালিফায়েড পারসন/আগ্রহী/অনেকদিন এর করার ইচ্ছে । চেষ্টা করবেন যেইখানে এপ্লাই করবেন সেই কোম্পানি নিয়ে ৫/১০মিনিট হলেও রিসার্চ করা যেন ফার্স্ট প্যারা তে আপনি তাকে বুঝাতে পারবেন যে আপনি তাকে বা তার কোম্পানি কে ভ্যালু দিচ্ছেন এবং সে বুঝবেন আপনি তার কোম্পানি কে সামনেও ভ্যালু প্রোভাইড করতে পারবেন। নিজের কথা বলা থেকে আপনি কোম্পানির বিষয়ে যত বলবেন তত ভালো কেননা আপনার বিষয় আপনার রিজিউম এই দেওয়া আছে না হয় আপনার প্রোফাইল এই দেওয়া আছে।
প্রথম প্যারা তে আপনার “মোটিভেশন” “এনার্জি” “শেখার আগ্রহ” এই জিনিস গুলো ভাব প্রকাশ পেলে আপনার স্ট্রং চান্স থাকবে।
🔎 “Purposeful” থাকবেন দ্বিতীয় প্যারা লেখার ক্ষেত্রে । প্রথম প্যারা ছিলো রিডার কে হুক করার এবং দ্বিতীয় প্যারা হচ্ছে সেইখান থেকে পুরো লেটার টা সম্প্রসারণ করা। কোন ধরনের ওয়েস্টেড সেন্টেন্স বা ওয়ার্ড ইউজ করবেন না, প্রত্যেকটা ওয়ার্ড কিংবা সেন্টেন্স এর যেন একটা ইনটেন্ট থাকে/রিজেন থাকে।
দ্বিতীয়/তৃতীয়/চতুর্থ প্যারা তে বলবেন আপনি তার কোম্পানি এর এই পদ/রোল এর কাজ এর উপর কেমন রেসপনসিবিলিটি রাখতে পারবেন তারপর আপনি আপনার বড় একটি প্রজেক্ট সম্পর্কে ধারণা দিবেন যেইটা কিনা জবের পজিশন এর সাথে রিলেটেড। আপনার কাছে প্রব্লেম সলভিং এবং প্রজেক্ট ম্যানেজ্যান্টের এর কত বছরের অভিজ্ঞতা আছে সেইটাও উল্লেখ্য করবেন আপনার পরের প্যারা গুলো তে।
মনে রাখবেন শুধু আপনার কাজ জানলেই হবেনা আপনি যে পদে বা রোল এ জয়েন করবেন সেইটার ও কিছু দায়িত্ব থাকে,আপনি আপনার কাজের যেই পদ/রোল এর জন্যে এপ্লাই করছেন সেই সম্পর্কে গুগল থেকে হলেও রিসার্চ করে আপনার লেটার এ উল্লেখ্য করবেন যে “আমি আপনার কোম্পানীর জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে এসব দায়িত্ব পালন করার জন্যে প্রস্তুত আছি”
🔎 লেটার এন্ডিং :- আমরা সাধাণত কভার লেটার শেষ করি চাকরি টার দাবি জানিয়ে, নিজেকে বেস্ট ক্যান্ডিডেট উপাধি দিয়ে কিন্তু আসুন একটু ভিন্ন ভাবে চাইলেও এন্ডিং দিতে পারেন ।
👉 লেটার শেষে তাকে তার সময় ব্যয় করে আপনার লেটার পড়ার জন্যে ধন্যবাদ জানাবেন এবং আপনার ওয়ার্ক এক্সপেরিয়েন্স,প্রজেক্ট ম্যানেজমেন্ট এবিলিটি এর কথা উল্লেখ্য করে বলবেন যে
“আশা করি এই স্কিল গুলো আমার পারফেক্ট এসেট হবে এই জব টা করার জন্যে, আপনি আমাকে এখানে (কন্টাক্ট প্রফেসনাল মেইল দিবেন) ইজিলি রিচ করতে পারবেন চাইলে” ।
🔎 বেশি অগোছালো ভাবে লিখবেন না কভার লেটার, চেষ্টা করবেন এক এক বিষয় এর উপর আলাদা প্যারা রাখবেন, ৪-৬ টির বেশি প্যারা ও আবার ইউজ করবেন না যথাসম্ভব চেষ্টা করবেন আপনার লেটার টা গুছিয়ে লেখার ফাঁকা ফাকা স্পেস রেখে।
📌 আশা করি এই আইডিয়া টা আপনার জন্যে ১০০% কার্যকরী হবে, যারা কাজ জানেন না ঠিকমতো তারা কিন্তু আবার এপ্লাই করতে যাবেন না, কেননা ইন্টারভিউ তেই বাদ পড়বেন 😊 আপনার লেটার এ উল্লেখিত বিষয় এর সাথে আপনার কথার মিল না থাকলে।
🔥 এরকম নতুন কন্টেন্ট পেতে আমার প্রোফাইল ফলো তে রাখুন , আমি যা শেয়ার করবো সেটা আপনার সাথে কেউ শেয়ার করবেন না তাই আমার সাথে কানেকটেড থাকুন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *