ক্লায়েন্ট নিজে এসে আপনাকে মেসেজ দিবে আপনার সার্ভিস কেনার জন্যে, এইটার অন্যতম মাধ্যম হলো নেটওয়ার্কিং 
আসেন আপনাকে একটা উদাহরন + কেস স্টাডি দেই নিচে 
“Brett Williams” নামের একজন ক্রিয়েটর আছেন যিনি কিনা ওয়েব ডিজাইনিং এর সার্ভিস দেন। তার “designjoy” নামের একটি কোম্পানি আছে যা কিনা বাৎসরিক ১৫কোটি টাকার রিভিনিউ জেনারেট করেন
এখন সে কিভাবে এতগুলো ক্লায়েন্ট পাচ্ছেন? আসুন আরেকটু দেখে নেই 
“Brett Williams” কোনদিন তার সার্ভিস সেল করার জন্যে কোন প্রকার এড রান করেন নি কেননা তার সকল ক্লায়েন্ট অর্গানিক্যালি আসছে। সে তার টুইটার একাউন্ট এ দুই ধরনের কন্টেন্ট দিয়েছে যা কিনা তাকে আজ সফল পর্যায় নিয়ে এসেছেন।
এইজন্যে সবসময় সাজেস্ট করি একটা ইন্ডাস্ট্রি চুজ করেন তারপর সেই ইন্ডাস্ট্রির ভিতর একটা নিশ চুজ করেন। তারপর সেই ইন্ডাস্ট্রি এবং নিশ দুইটা নিয়েই কন্টেন্ট দেন 
এতে আপনার অডিয়েন্স জেনারেট হবে তারপর সেই নিশ নিয়ে সার্ভিস রিলেটেড কন্টেন্ট দিবেন তারপর দেখবেন খেলা। 
জী হ্যা এই প্রসেস এ ২/৩মাসের মত সময় প্রয়োজন কেননা অডিয়েন্স খুব তাড়াতাড়ি আবার আপনাকে চেনা শুরু করবে না এতে আপনাকে একটু সময় দিতে হবে। আর প্রত্যেকটা কন্টেন্ট ভ্যালুবেল দিতে হবে মনে রাখবেন তাহলেই অডিয়েন্স আসবে আপনার কাছে 