কেন আপনার ক্লায়েন্ট আপনার থেকে সার্ভিস চাচ্ছেন না?

কেন আপনার ক্লায়েন্ট আপনার থেকে সার্ভিস নিতে চাচ্ছেন না? 🤷‍♂️🛸
অনেক কষ্ট করলেন – লিড কালেক্ট করলেন, রিচ আউট করলেন, রেসপন্স পেলেন কিন্তু ক্লায়েন্ট আপনাকে দিয়া কোন কাজ করাতে চাচ্ছেন না আপাতত, কিন্তু কেন? আর যদি ক্লায়েন্ট কোন কারণে আপনাকে না করে দেয় তাহলে সেইটার সমাধান কি? আসুন দেখে নেই 👇
১. No Money!
ক্লায়েন্ট আপনাকে বলবে আপনার অফারিং তার বাজেট এ নেই কিন্তু মূল বিষয় হচ্ছে তারা আপনার অফারে ভ্যালু পাচ্ছেন না।
🎏 সমাধান :- নিজের অফারিং কে ভালো মতো পজিশন করেন যাতে ক্লায়েন্ট এতে ভ্যালু দেখতে পারে যেমন বললেন “আমার চার্জ ২০০$ কিন্তু তোমাকে ১৪০$ এ করে দিব”। এইভাবে থাকে যেকোন একটা ভ্যালু প্রোভাইড করবেন।
অথবা তাদেরকে পেইমেন্ট এর একটা প্ল্যান সাজিয়ে দিবেন।
২. No Time!
ক্লায়েন্ট বলবে তার কাছে পর্যাপ্ত সময় নেই আপনার সার্ভিস কেনার জন্যে বা আপনার সাথে কমিউনিকেশন করার জন্যে।
🎏 সমাধান :- ক্লায়েন্ট কে ইন্টারেস্ট যোগাবেন যে আপনার সার্ভিস নিলে তার বিজনেস অটোমেশন হবে এবং তার সময় ও সেইভ করবে। অথবা ক্যালেন্ডার বা ল্যান্ডিং পেইজ এর সাহায্য ক্লায়েন্ট এর সাথে মিটিং বুক করার অফার পারেন শিডিউল ফিক্স করে যখন সে ফ্রী থাকে আর কি। 🚀
৩. No Need!
ক্লায়েন্ট আপনার অফার রিজেক্ট করে দিলেন এবং বললেন তাদের আপনার সার্ভিস প্রয়োজন নেই বর্তমানে।
🎏 সমাধান :- তাদের নিড সম্পর্কে তাদের সচেতন করুন, তাদের পেইন পয়েন্ট টা তুলে ধরুন এবং আপনার সার্ভিস কে এইভাবে প্লেসিং করুন যাতে সে বুঝতে পারে আপনার সার্ভিস তার পেইন পয়েন্ট কে ফিলাপ করতে পারবে।🚀
অথবা আপনার সার্ভিস তার বিজনেস কে কিভাবে গ্রো করতে হেলপ করবে সেই সম্পর্কে বিবরন দিন।
৪. No Urgency!
ক্লায়েন্ট মাঝে মধ্যে ভাবে এখন না আরো পরে নিব সার্ভিস টা এইটা বলে দেয় আপনাকে।
🎏 সমাধান :- তাকে ফিল করাতে পারেন যে এই সার্ভিস টা এখন নিলে সে একটা বেনিফিট পাবে। যেমন :- টাইম অফার, ২স্পট লেফট, প্রাইসিং বেড়ে যাবে সামনে বা ডেডলাইন দিয়ে দিবেন একটা।
এইভাবে একটা আর্যেনসি বানাবেন ক্লায়েন্ট এর ভিতর এতে হয়তো সে চিন্তা করবে আপনার থেকে দ্রুত সার্ভিস টা নেওয়ার 🛸
৫. No Trust!
অনেক ক্লায়েন্ট আছেন যারা রেডি থাকেন টাকা নিয়ে কিন্তু আপনার কাছে তার সার্ভিস দিতে চান না, কেননা সে আপনার প্রতি একটা ট্রাস্ট বিল্ড করতে পারছেন না যে আপনি তার নিশ অনুযায়ী কাজ টা করে দিতে পারবেন।
🎏 সমাধান :- আপনার নিশ সম্পর্কে কতটুকু আইডিয়া সেইটা আপনি আপনার ক্লায়েন্ট কে বলবেন, যে আপনি এইভাবে তার বিজনেস এর অডিয়েন্স কে টার্গেট করে গ্রো করতে পারবেন অথবা আপনার গত কাজের রিভিউ, টেস্টিমোনিয়াল দেখবেন। নাহলে একটা পোর্টফোলিও দেখিয়ে দিবেন এতে সে আপনার প্রতি আস্থা বা বিশ্বাস পাবেন।
🎯 মনে রাখবেন উপরোক্ত যে বিষয় গুলো বলা হয়েছে সেইগুলা সব হচ্ছে “ওয়ান টাইম ট্রাই”। মানে শুধু মাত্র একবার চেষ্টা করবেন আর বেশি Desperate হবেন না কাজ পাবার জন্যে। এইভাবে তাদের আপনি ব্যাক রেসপন্স দেওয়ার পর ও কাজ না পেতে পারেন।
পারলে তাদের সাথে নেটওয়ার্কিং রাখবেন যেন পরবর্তী তে তাদের থেকে আপনি কাজ পান। 🚀🚀

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *