

আসসালামু আলাইকুম আজকে বলবো কিভাবে বায়ার পারসোনা কে কাজে লাগিয়ে হাজার ডলার এর উপর কাজ নিতে পারবেন :-
ক্লায়েন্ট এর পারসোনা যদি বের করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন কারা আপনার আইডিয়াল ক্লায়েন্ট


পারসোনা বলতে কি বুঝায় ? :-

আপনি এমন একটা কাল্পনিক পারসন এর প্রোফাইল বানাবেন যে কিনা আপনার সার্ভিস কিনবে। আর সেই পারসোনা কে টার্গেট করলে আপনি এই পারসোনার উপর বেজড করে আরো এক হাজার জন এর একটা বেস্ট লিড কালেক্ট করতে পারবেন।
জী হ্যা, আমি আগেও বলেছি আপনি যদি পারফেক্ট লিড কালেক্ট করে রিচ করেন তাহলে তাহলে ১০০% সিউর থাকেন ১০জনের মধ্যে ৩/৪জন কে ক্লোজ করতে পারবেন। কেননা তারাই আপনার আইডিয়াল অডিয়েন্স


কিভাবে ক্লায়েন্ট পারসোনা কে ইউজ করবেন ?

একটা লিস্ট করেন যে কোন স্কিল এর উপর আপনি পারদর্শী।

ভালো নিশ সিলেক্ট করবেন।

কাদের আপনার সার্ভিস প্রয়োজন? মানে ইন্ডাস্ট্রি সিলেক্ট করবেন।

উপরোক্ত বিষয় গুলো নিয়ে ক্লায়েন্ট এর পারসোনা বানাবেন।

তারপরে কানেকটিং এবং নেটওয়ার্কিং করবেন আপনার ম্যাচিং পারসোনার সাথে।

মনে রাখবেন আপনার পারসোনার নিড এবং আপনার প্রোভাইড করা সার্ভিস এর যেন মিল থাকে।

একটি ক্লায়েন্ট এর পারসোনা বানাতে কি কি প্রয়োজন হয়? নিচে দেওয়া টেমপ্লেট দিয়ে একটা বানিয়ে নিবেন :

Client Profile :- আপনার ক্লায়েন্ট কি করেন? উনি তার বিজনেস/কোম্পানির কোন পজিশন এ আছেন? আর সে কোন দেশ এ থাকেন? (এটা বের করবেন আপনার নিশ + ইন্ডাস্ট্রি সিলেক্ট করে)

Client Platform :- আপনার ক্লায়েন্টকে কোন প্লাটফর্মে বেশি পাবেন? কোন সোশ্যাল মিডিয়া মাধ্যম সে বেশি ইউজ করে? (এটা বের করবেন তার সোশ্যাল মিডিয়া প্রেজেন্স দেখে)

Client Pain Point :- আপনার ক্লায়েন্ট এর সমস্যা কোথায়? সে কিসে ভুগে যাচ্ছেন? ( এটা বের করবেন তার বিজনেস কে এনালাইসিস করে যে তার বিজনেস এ কি প্রব্লেম চলছে )

Client Status :- আপনার ক্লায়েন্ট এর স্ট্যাটাস কেমন? সে কি আপার মিডল ক্লাস নাকি রিচ? সে কি আপনাকে এফোর্ড করতে পারবে?
(এটা বের করবেন তার প্রোফাইল দেখে,তার পোশাকধারন দেখে,তার গাড়ির ছবি দেখে বা তার বিজনেস এর পূর্ববর্তি অবস্থা দেখে)

Client Goal :- আপনার ক্লায়েন্ট তার কোম্পানি কে কোন পর্যায় নিতে চায়? বা আপনার ক্লায়েন্ট এর জীবনের গোল কি তার কোম্পানি কে নিয়ে?
(এটা বের করবেন client এর পেইন পয়েন্ট,ক্লায়েন্ট এর নিড দেখে। দেখবেন আপনার ক্লায়েন্ট এর পেইন পয়েন্ট কি? এবং আপনার ক্লায়েন্ট কি সলিউশন চায়? আর আপনার ক্লায়েন্ট যে সলিউশন চায় সেইটা কেন চায়? তাহলেই আপনার ক্লায়েন্ট এর গোল বের হয়ে আসবে)
Client Persona 1 :-

Client Profile :- Real Estate Startup,UAE

Platform :- Linked In , Facebook

Pain Point :- No web presence & No sells from Facebook Page

Client Status :- Upper – Middle class, judged from his profile.

Client Goal :- He wants to scale up his business with automations.
Client Persona 2 :-

Client Profile :- Pet Care Services Company,USA

Platform :- Linked In , Instagram

Pain Point :- Unable to rank or SEO his website.

Client Status :- Middle – Class

Client Goal :- He wants to make his Website presence more stronger.

জী হ্যা দরকার হলে আবার পরে নেন, উপরোক্ত যা দেওয়া আছে এগুলা সব ক্লায়েন্ট পারসোনা। এরকম আরো ৫/৬টা পারসোনা বানাবেন ‘Hubspot Persona making” অনলাইন ফ্রী টুলস এর সাহায্য তারপর এদের ক্লিয়ার টার্গেট করে লিড কালেক্ট করতে পারবেন।

এইভাবে যদি ডিটেইলড টার্গেট করে আউট রিচ করেন।তাহলে ১০টা এর ভিতর ৩টা কে ক্লোজ করতে পারবেন ইজিলি।
