
আসসালমুআলাইকুম, কিভাবে ইমেইল এর সাবজেক্ট লিখলে ক্লায়েন্ট আপনার মেইল খুলবে এবং ইন্টারেস্টেড হবে?

আপনার সাবজেক্ট থাকতে হবে সবসময় আই – ক্যাচী যাতে প্রথম দেখাতেই ক্লায়েন্ট এর মনে হয় এটা তার জন্যে ভ্যালু প্রোভাইড করবে।
আগে একটা সময় ছিলো যেকোনো ধরনের সাবজেক্ট থাকলেও সমস্যা ছিলোনা। ক্লায়েন্ট এট লিস্ট খুলে চেক করতো

যা এখন এর স্প্যাম এর জন্যে হয়ে পড়েছে কষ্টকর

আর মনে রাখবেন সাবজেক্ট কিন্তু কোনদিন ও বড় হবেনা, সেইটা ছোট ই থাকবে তাই এর মধ্যেই আপনার ক্লায়েন্ট কে ক্যাচ আপ করতে হবে


আপনার মেইল সাবজেক্ট এ চাইলে যেকোন ধরনের প্রশ্ন করতে পারেন আপনার ক্লায়েন্ট এর গোল সম্পর্কে। এতে ক্লায়েন্ট খুলে চেক করে পড়া শুরু করবে।

আপনি যদি কোন রেফারেন্স এর মাধ্যমে আপনার ক্লায়েন্ট এর সম্পর্কে জানেন তাহলে তার রেফারাল টা দিয়ে দেন আপনার সাবজেক্ট এ। এতে সে বেশি ইন্টারেস্টেড থাকবে আপনি মেইল পড়াতে


তাকে গ্রেট অফার দিতে পারেন :- যেমন একদম নতুন হিসেবে আপনাকে কেউ কাজ দিবেনা আবার যদি আউট ওফ মার্কেটপ্লেস হয় তাহলে কষ্টকর তাই চেষ্টা করবেন
তাকে কিছু সার্ভিস ফ্রী অফার দেওয়ার। :
” গ্রেট অফার, তোমার ওয়েবসাইট এর জন্যে আমি অডিট তৈরি করে দিন + ফ্রী তে অন পেইজ করে দিব “
( ৭/৮ টা জিনিস আছে সেগুলো ঠিক করে দিলেই অন পেইজ হয়ে যাবে ওয়েবসাইট এ)
পরে না হয় করলেন, এট লিস্ট তখন তার সাথে আপনার একটা রিলেশন শিপ বিল্ড হবে মনে রাখবেন।এরকম অফার করলে।

সাবজেক্ট এ উল্লেখ্য করতে পারেন :- তার একটা বেনিফিট + কোম্পানি নেইম
“New Website strategy of XYZ Company”
“Make more sales for XYZ company”
জী এইভাবে বেনিফিট আর কোম্পানি নাম উল্লেখ্য করবেন এতে ক্লায়েন্ট এর আপনার প্রতি ভ্যালুবেল একটা চিন্তা আসবে


আরো ইন্টারেস্ট গেইন করতে চাইলে আপনি কোন নাম্বার উল্লেখ্য করতে পারেন আপনার মেইল সাবজেক্ট এ।

5x more sales idea for “XYZ Company”

10x “XYZ company” traction in 15mins

5 best idea to grow “XYZ company”

In 2min you can get the best investment of time.

তাকে বলতে পারেন তার মেইল সাবজেক্ট এ যে তাকে কই থেকে পেয়েছেন

আবার বইলেন না কোন লিড এ খুজতে খুঁজতে পেয়ে গেছেন।
তার কোম্পানি এর ওয়েবসাইট এ যাবেন গিয়ে দেখবেন কোন ওয়েবসাইটের সাথে ব্যাকলিংক আছে কিনা বা তাদের অন্যে কোনো কোম্পানির সাথে সম্পৃক্ত আছে কিনা তাহলে সেই রেফারাল উল্লেখ্য করে বলবেন যে আপনি তাকে কোন এক বিশেষ মাধ্যমে পেয়েছেন।


নাহলে তাকে এমন একটা অফার দিতে পারেন যে উনার আর আপনার নিশ সেম। তাই আপনি তার সাথে।নেটওয়ার্কিং করতে চাচ্ছেন

এতে কিন্তু আপনি ক্লায়েন্ট কে রিলেশন শিপ বিল্ড এর অফার দিচ্ছেন।

তার কোম্পানির বর্তমান অবস্থাকে মেনসন করে আপনি চাইলে একটা মেইল সাবজেক্ট দিতে পারেন। যেমন :-

Error in “XYZ” busines website

non optimized “XYZ” FB page

Dry sales in your company
যখন আপনি তাকে তার প্রব্লেম এর কথা উল্লেখ্য করবেন তখন তার ভিতর অর্যেন্সি ক্রিয়েট হবে একটা।
জী হ্যা এক এক মেইল এর জন্যে এক এক ধরনের সাবজেক্ট হওয়া উচিত, উপরের মেইল সাবজেক্ট গুলো হচ্ছে একটা ধারণা, আপনাকে আইডিয়া জেনারেট করে এই মেইল এর সাবজেক্ট গুলো দিতে হবে, আন্দাজে দিলেই খালি হবেনা।

আশা করি যারা এটার উপর মেইল চেয়েছেন তাদের দিতে সফল হয়েছি। ছোট লিখবো বলে বড় লিখে ফেললাম।