ক্লায়েন্ট কে কিভাবে আউটরীচ করলে ৮০% রেসপন্স রেইট এর সম্ভাবনা থাকে

আসসালমুআলাইকুম, ক্লায়েন্ট কে কিভাবে আউটরীচ🚀 করলে ৮০% সম্ভাবনা থাকবে রেসপন্স রেট এর??
🟣 ক্লায়েন্ট কে রিচ করার পূর্বে আপনাকে আগে বেটার লিড কালেক্ট করতে হবে নাহলে আপনি রেসপন্স না ও পেতে পারেন 🤷🏼‍♂️
বেটার লিড মানে হচ্ছে এমন পোটেনশিয়াল ক্লায়েন্ট ফাইন্ড আউট করবেন যার পেইজ কিংবা ওয়েবসাইট এর অবস্থা আসলেই তেমন একটা ভালো না 💁🏻‍♂️
এইভাবে রেসপন্স রেইট টা বেশি পাবেন সোশ্যাল মিডিয়া তে 🚀
🚩 মনে রাখবেন প্রত্যেক বিজনেস এর ওনার রা লিংকড ইন প্লাটফর্ম কে বেশি চুজ করে, তাই সেই লিড পেলে সোজা আপনি বিজনেস ওনার এর সাথেই কথা বলতে পারবেন 💡 কেননা তারাই হচ্ছে ডিসিশন মেকার এবং তারাই আপনার সার্ভিস কে কিনতে পারে 🤷🏼‍♂️
🚩 পটেনশিয়াল ক্লায়েন্ট দের আউট রিচ কিন্তু এইভাবে করবেন না ❌
উদাহরন : আপনি একটা পেইজ দেখলেন ভিতরে ঢুকলেন দেখেন যে পেইজ এ সেল তেমন আসে না,তারপর সোজা মারলেন নক! জিজ্ঞেস করলেন কাজ লাগবে কিনা? ওয়েবসাইট/পেইজ এর অবস্থা ভালো না আপনি তাকে সলিউশন বের করে দিবেন।
জী না এগুলো করবেন না 👆
👉 হাতে ২টা দিন সময় নিবেন! প্রথম দিন লিড কলকেশন, দ্বিতীয় দিন রিচ আউট কিভাবে করবেন সেই প্ল্যান রেডি করে সোজা রিচ আউট মারবেন 🚀🚀 ! !
🔥 ১ম দিন 🔥
👉 আগে এক্সেল শিট খুলবেন, ১/২ঘণ্টা সময় নিবেন ফেসবুক এডস লাইব্রেরী,বিজনেস ডাইরেক্টরি,হ্যাশট্যাগ এর মাধ্যমে ৩০/৪০ টা এমন ফেসবুক পেইজ বের করবেন যাদের অবস্থা তেমন একটা ভালো না,
আর দেখবেন যে তাদের ফেসবুক পেইজ এ কোন সোশ্যাল মিডিয়া ম্যানেজার আছে কিনা?
💡 তাদের ফেসবুক পেইজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার আছে কিনা কিভাবে বুঝবেন?
উত্তর :-
১.ফেসবুক পেইজ এ ঢুকলেই বুঝবেন, দেখবেন যে আগে ২.কোন এডস রান করা আছে কিনা?
৩.ফেসবুক পেইজ কভার ফটো দেওয়া আছে কিনা? ৪.প্রতিদিন নিয়ম মাফিক পোস্ট করা হয় কিনা পেইজ এ?
৫.পিক্সেল এড করা আছে কিনা?
৬.তাদের পেইজ এর কমেন্ট বক্সে রেগুলার আপডেট দেওয়া হয় কিনা?
👉 যেসব পেইজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার আছে তারা হয়তো আপনাকে কাজ দিবেনা এত সহজে!
যদি তাদের সোশ্যাল মিডিয়া ম্যানেজার এর কোন ভুল ক্রুটি থাকে সেইটা বিজনেস ওনার কে জানাবেন!
💡 কিভাবে জানবো ভাই বিজনেস ওনার কে?🤷🏼‍♂️
উত্তর :- লিংকড ইন এ তাদের কোম্পানির নাম সার্চ করবেন তাহলেই সি ই ও /ফাউন্ডার/এইচ আর দের পাবেন। তাদের কে রিচ আউট করে জানাবেন।
🚩 ১ম দিন ৩০/৪০টা লিড কালেক্ট করলেন এইভাবে, একদম নিখুঁত লিড কালেক্ট করতে হবে কিন্ত 💁🏻‍♂️ তারপর এদের গুগল এক্সেল শিট এ এড করবেন কিছু ইনফরমেশন সহ 📌 :-
যেমন 👉 :-
🟪 বিজনেস নেম :- Spiritual Act
🟪 পেইন পয়েন্ট :- পিক্সেল সেটাপ নেই,ফেসবুক পেইজ অপটিমাইজ করা নেই,এড রান করা হচ্ছেনা, ড্রাই পেইজ,এডস ম্যানেজার এড করা নেই,ফেসবুক ফানেল নেই।
🟪 সলিউশন :- পিক্সেল সেটাপ করে দিবেন ওয়েবসাইট এর সাথে কোনরকম ডোমেইন ইরোর ছাড়া,ফেসবুক পেইজ এ ক্যানভা দিয়ে ফ্রী কভার বানিয়ে দিবেন একটি ফ্রী লোগো সহ, ফেসবুক এডস রান করে দিবেন Targeted অডিয়েন্স সহ এতে সেল বাড়বে, একটি সুন্দর ফেসবুক ফানেল স্ট্র্যাটেজি বানিয়ে দিবেন ফ্রী তে।
এই ৩ ভাগের ইনফর্মেশন সহ গুগলে এক্সেল শিট এ প্রায় ৩০-৪০টা লিড এড করবেন! 🚀
🔥 ২য় দিন 🔥
🚩 গতকালকের যে লিড গুলো কালেক্ট করেছেন এখন তাদের কিভাবে রিচ আউট করবেন তার জন্যে প্ল্যান রেডি করবেন 😉
👉 গুগল এক্সেল শিট দেখে দেখে ভিডিও ক্রিয়েট করবেন সর্বোচ্চ ৩০-৪০ সেকেন্ড এর।
👉 “LOOM” এর সাহায্যে আপনি এই শর্ট ভিডিও গুলো ক্রিয়েট করে লিংক এর মাধ্যমে যে কাউকে দিতে পারবেন, নাহলে নিজের ক্যামেরা স্টেইবল জায়গায় রেখে পিছে প্রাসঙ্গিক ব্যাকগ্রাউন্ড রেখে ৩০-৪০ সেকেন্ড এর মধ্যে একটা ভিডিও ক্রিয়েট করবেন 📷
👉 গুগল শিট দেখে দেখে ভিডিও তে তাদের পেইন পয়েন্ট টা উল্লেখ্য করবেন তারপর আপনার সলিউশন দিবেন, আর তাদের বিজনেস এর নাম উল্লেখ্য করতে ভুলবেন না ভিডিও তে 💁🏻‍♂️
একটু কষ্ট হবে জানি কিন্তু যদি ভালো রেজাল্ট চান অবশ্যই কষ্ট করতে হবে 😀
👉 এইভাবে ৩০/৪০টা ভিডিও বানাবেন।
৩০/৪০ সেকেন্ড এর সময় নিয়ে। ১মিনিটের বেশি ভিডিও রেকর্ড করবেন না ❌। সর্বোচ্চ ২ ঘণ্টার বেশি যাবেনা দ্বিতীয় দিনে। সব ভিডিও কিন্তু আলাদা টাইপ হবে মনে রাইখেন, শিট এ যতগুলো বিজনেস এড করছেন প্রত্যেকটার প্রব্লেম এন্ড সলিউশন ধরে ধরে ভিডিও বানাবেন।
👉 প্রত্যেকটা ভিডিও ফোল্ডার এ নাম দিয়ে সেইভ করবেন যে কোন বিজনেস এর জন্যে কোন ভিডিও করেছেন নাহলে কিন্তু ভুলে যাবেন।
🚩 এইবার হচ্ছে ফাইনাল টাচ ✍️ প্রথম দিনের লিড কে ফলো করে দ্বিতীয় দিনে আউটরীচ ভিডিও নিয়ে এইবার আউটরীচ করবেন।
👉 ক্লায়েন্ট কে আউটরীচ করতে পারেন তার ফেসবুক পেইজ এ কিংবা লিংকড ইন এ!
👉 তাকে প্রথমে মেসেজ দিবেন :-
” আমি আপনার বিজনেস এর নিশ নিয়ে কাজ করি, আর আপনার Spiritual Act কোম্পানি তে আমি কিছু সমস্যা দেখতে পাই যা আমি নিচে ভিডিও আকারে দিয়ে দিলাম যাতে আপনার বুঝতে সুবিধা হয়”
👉 তারপর ভিডিও টা দিয়ে দিবেন/ লুম এর লিঙ্ক টা দিয়ে দিবেন 🔥
🟣 আশা করি বুঝতে পারছেন বিষয় টা, আপনি ক্লায়েন্ট কে যত বেশি মূল্য দিবেন তত বেশি ফিডব্যাক পাবেন। হয়তো সে আপনাকে কাজ না দিলেও তার মনের ভিতর এই বিষয় টা গেঁথে থাকবে যে কেউ প্রথম তাকে এইভাবে রিচ আউট করেছেন 😀। পরবর্তী তে তার কাজ করাতে ইচ্ছে হলে আপনার কথা টা প্রথম মাথায় আসবে!
🟣 আশা করা যায় সে আপনাকে রেসপন্স করবেন,তার সাথে ভালো রিলেশনশিপ বিল্ড করবেন তাকে কলে আনবেন আর কমিউনিকেশন বিল্ড করতে থাকবেন।
🟣 আপনি চাইলে ৩০/৪০টার জায়গায় ১০০টি লিড কালেক্ট করেও ভিডিও বানাতে পারবেন সমস্যা নেই 🥲 কিন্তু এতে খাটতে হবে আপনাকে বেশি! 🤷🏼‍♂️
আউট রিচ এর ক্ষেত্রে কাজ পেতে হইলে তো ভাইজান একটু হলেও খেটে যাইতে হবে 🤦🏼‍♂️ কিন্তু এতে রেসপন্স রেইট বাড়বে আপনার।
🔴 মনে রাখবেন এই ফর্মুলা তখন ই কাজ করবে যখন আপনি নিখুঁত লিড গুলো কালেক্ট করবেন রিসার্চ এর মাধ্যমে আর দ্বিতীয় দিন নিখুঁত ভিডিও বানিয়ে রিচ করবেন। কাজের বেশি প্রেসার মনে হলে আরো ১দিন বাড়িয়ে নিতে পারেন 🚀
৮০% চান্স থাকবে যে সে আপনাকে রেসপন্স করবে সীন করলে।
✅ এরকম আরো টিপস এন্ড ট্রিক্স পেতে ফলো রাখুন! ধন্যবাদ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *